রায়ের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১০ অক্টোবর ২০১৮, ০৮:২৮ PM

© টিডিসি ফটো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রায়ের পরপরই রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এসময় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। বিএনপিসহ এর অঙ্গ সংগঠন থেকে এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬