গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল

১০ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM

© টিডিসি ফটো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামালার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতৃৃবৃন্দের সাজার প্রতিবাদে পুরান ঢাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে মিছিলটি রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে রথখোলা মোড় দিয়ে টিপু সুলতান রোডে পুলিশি বাধায় শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল জলিল,মিরাজ রহমান,শফিকুল ইসলাম ইমন,আব্দুল আলিম,মিজানুর রহমান নাহিদ,এ.ডি.এম.বাকির জুয়েল,আল-আমিন। যুগ্ম সাধারন সম্পাদক মুস্তফিজুর রহমান,সাখাওয়াত হোসেন,আসাদুজ্জামান আসলাম,আলী হাওলাদার,আবুল খায়ের ফরাজী,আব্দুল মান্নান,ওমর ফারুক। সাংগঠনিক সম্পাদক সাদিকুুর রহমান সাদিক। প্রচার সম্পাদক ,জুয়েল মৃধা এবং সিনিয়র ছাত্রনেতা খোরশেদ আলম কাজলসহ শতাধিক কর্মী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা তারেক রহমানের এই রায় মানি না, এটা সম্পুর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক , বিএনপিকে দমিয়ে রাখার জন্য এমনটি করা হয়েছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬