ইবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

১০ অক্টোবর ২০১৮, ০৫:৫০ PM

© টিডিসি ফটো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে লুৎফুজ্জামান বাবর সহ ১৯ আসামীকে মৃত্যুদন্ড ও তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার বেলা ১২টায় ক্যাম্পাসে এ আনন্দ মিছিল করে তারা।

জানা যায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক শাহেদ নুরউদ্দিন বেলা ১২ টায় ঘোষণা করেন। রায়ে ৪৯ আসামীর মধ্যে সাবেক সরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ আসামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পরই ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ-সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবনে এসে শেষ হয়। এসময় মিছিলে ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট নই। হামলার মামলায় মূল হোতাকে বাদ রেখে রায় ঘোষণা করা হয়েছে। অবিলম্বে খুনি তারেককে মৃত্যুদণ্ড দিতে হবে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬