নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গ্রেপ্তার

২৯ আগস্ট ২০১৮, ০৫:৩১ PM
খাইরুল ইসলাম সজীব

খাইরুল ইসলাম সজীব © সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা তাকে থেকে আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাঁর গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল ৪ টায় ঢাকার বসুন্ধরা আবাসিকের নিজ বাড়ি থেকে বিনা কারণে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে খাইরুল ইসলাম সজীবকে। এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করে সংগঠনটি। 

বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, এই অবৈধ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রদল দমনের হাতিয়ায় হিসেবে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড দেখলে মনে হয় আওয়ামী লীগ করলে ভালো, আর আওয়ামী লীগ বিরোধী থাকলে সবাই অপরাধী। সরকারের সাথে যুক্ত থাকলে খুন করেও রেহাই পাওয়া যায়। আর বিরোধী দলের নেতা-কর্মীদেরকে মিথ্যা, বানোয়াট আর উদ্ভট মামলায় হয়রানির করার জন্য সদা প্রস্তুত থাকে সরকারি সংস্থাগুলো।

তাঁর অবিলম্বে খাইরুল ইসলাম সজীব এর মুক্তি দাবি করে বলেন, সরকার অচিরেই ছাত্রদলের নেতা-কর্মীদের দমনের জন্য গ্রেপ্তারের এই খেলা থেকে সরে আসবেন।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬