ঈদে বাড়ি যাওয়ার আগে করণীয় ১২টি জরুরি কাজ

২৬ নভেম্বর ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঈদ মানেই প্রিয়জনের সান্নিধ্যে ফেরা, নাড়ির টানে শহর ছেড়ে বাড়ি ফেরা। আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ইতোমধ্যেই রাজধানীবাসীর অনেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি, ফলে এ দিন থেকেই বাড়ির উদ্দেশে যাত্রা করবেন অনেকে।

তবে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিশ্চিন্ত করতে হলে রওনা দেওয়ার আগে ঘরবাড়ি সুরক্ষিত রাখতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আগেভাগে করে নেওয়া জরুরি। নিচে এমন ১২টি করণীয় তুলে ধরা হলো:

১. প্রয়োজনীয় জিনিসের তালিকা করুন:
ব্যাগপত্র আগে থেকেই গুছিয়ে নিন। মোবাইল চার্জার, জরুরি ওষুধ, কাগজপত্র ইত্যাদি যেন বাদ না পড়ে।

২. গ্যাসের সংযোগ বন্ধ করুন:
বাড়ি ছাড়ার আগে গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ করে নিন। দুর্ঘটনা এড়াতে চাইলে গ্যাস লাইন প্রধান ভাল্ভও বন্ধ করে যাওয়া বুদ্ধিমানের কাজ।

৩. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন:
ফ্যান, টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির সুইচ ও প্লাগ খুলে দিন। আগুন বা শর্টসার্কিটের ঝুঁকি কমবে।

৪. ফ্রিজ খালি করে রাখতে পারেন:
ফ্রিজে খাবার না থাকলে সেটি খালি করে বন্ধ করে দিতে পারেন।

৫. পানির কল ঠিকভাবে বন্ধ করুন:
অনেক সময় পানি না থাকলে খোলা কলের কথা মনে থাকে না। ফলে পরে পানি আসলে অপচয় ও ভেজাভেজি হতে পারে।

৬. পানি জমে থাকা রোধ করুন:
বালতি, বদনা, ড্রাম খালি করে উল্টো করে রাখুন। কমোড ঢেকে দিন। জমে থাকা পানিতে ডেঙ্গু মশার লার্ভা জন্মাতে পারে।

৭. ঝড়বৃষ্টির প্রস্তুতি নিন:
বর্ষাকাল চলায় ছাদ, বারান্দা বা রান্নাঘরের পানি জমার জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিন।

৮. অপ্রয়োজনীয় কাপড় গোছান:
অযথা কাপড়চোপড় ছড়িয়ে না রেখে পরিপাটি করে রেখে যান।

৯. ঘর জীবাণুমুক্ত করুন:
ফ্লোর, বারান্দা, বাথরুম ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করুন। অ্যারোসল ছিটিয়ে নিন। ঝুল পরিষ্কার করে দিন।

১০. অপ্রয়োজনীয় জিনিসপত্র সরান:
ফাঁকা বোতল বা কনটেইনার রেখে যাবেন না। ডাস্টবিনে ফেলে দিন।

১১. কক্ষের ছবি তুলে রাখুন:
ঘর ত্যাগের আগে প্রতিটি রুমের ছবি তুলে রাখলে ফিরে এসে কোনো অসামঞ্জস্য চোখে পড়লে ব্যবস্থা নিতে সুবিধা হবে।

১২. তালা-চাবির নিশ্চয়তা নিন:
সব দরজা ও জানালার তালা ভালোভাবে লাগানো হয়েছে কি না নিশ্চিত হোন। সব চাবি সঙ্গে নিতে ভুলবেন না।

এই সাবধানতাগুলো মেনে চললে ঈদ কাটবে নির্ভার ও আনন্দময়, আর ফিরে এসে বাড়ির পরিস্থিতিও থাকবে নিরাপদ ও সুরক্ষিত।

সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরু…
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
  • ১৫ জুলাই ২০২৬
চিয়া সিড খাচ্ছেন? উপকারের পাশাপাশি জেনে নিন সতর্কতাও
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষিত তরুণদের দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, ৮১ দেশের মধ্যে ৬৭তম
  • ১৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালি ও ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence