ঈদুল আজহা: ট্রেনের ৫ জুনের টিকিট বিক্রি শুরু আজ

২৬ মে ২০২৫, ০৭:৩৬ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ১১:০১ PM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © টিডিসি ফটো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রির ষষ্ঠ দিনের আজ সোমবার (২৬ মে) ৫ জুনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।

যাত্রীদের সুবিধার্থে এবারের পুরো টিকিট বিক্রিই হবে অনলাইনে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে মোট ৩৩,৩১৫টি আসন বরাদ্দ রয়েছে। 

রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের সাত দিনের টিকিট নিচের সময়সূচি অনুযায়ী বিক্রি হচ্ছে:

-৩১ মে’র টিকিট: বিক্রি শুরু ২১ মে

-১ জুনের টিকিট: বিক্রি শুরু ২২ মে

-২ জুনের টিকিট: বিক্রি শুরু ২৩ মে 

-৩ জুনের টিকিট: বিক্রি শুরু ২৪ মে

-৪ জুনের টিকিট: বিক্রি শুরু ২৫ মে

-৫ জুনের টিকিট: বিক্রি শুরু ২৬ মে (আজ)

-৬ জুনের টিকিট: বিক্রি শুরু ২৭ মে

প্রতিটি যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। তবে বিশেষ এই টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৯ সহকারী জজকে ইবিতে সংবর্ধনা
  • ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য ফের চালু হচ্ছে সেন্টমার্টিন
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে মাঠে নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, মোবাইলে খেলা দেখব…
  • ২৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বইয়ে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম, যেভাবে তুলে ধরা হয়েছ…
  • ২৫ অক্টোবর ২০২৬