মধ্যরাতে সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙচুর

১৪ মে ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৮:২৫ PM
সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙচুর

সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙচুর © টিডিসি ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যান ও মুক্ত মঞ্চে ভাঙচুর করে তারা। মঙ্গলবার (১৩)  দিবাগত রাত দুইটায় বিক্ষোভ মিছিল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ভাঙচুর করে শিক্ষার্থীরা।

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল

জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এময় অন্য একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে ডান রানের রানে আঘাত করে পালিয়ে যায় বহিরাগত মোটরসাইকেল চালক।

এ বিষয়ে ঢাবির স্যার এ এফ রহমান হলে প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন বলেন, কোন এক বহিরাগত মোটরসাইকেল চালক বাংলা একাডেমির সামনে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়। আমি বর্তমানে হাসপাতালে তার লাশের পাশেই দাঁড়িয়ে আছি।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬