বর-কনের বিয়ে হলো মৃত্যুর ৩০ বছর পর

০১ আগস্ট ২০২২, ০৪:৫৯ PM
মৃত বর-কনের বিয়ে

মৃত বর-কনের বিয়ে © সংগৃহীত

বর-কনের বিয়ে হলো মৃত্যুর ৩০ বছর পর। শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনা সত্যি। ভারতের কেরালা ও কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে এই বিশেষ রীতির চল রয়েছে। রীতি অনুযায়ী এমন দুজনের বিয়ে দেওয়া হয় যারা জন্মের সময়ই মারা গেছেন। মৃতদের বিয়ের এই রীতিকে স্থানীয়রা বলে থাকেন ‘প্রেথা কল্যাণম’।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ইউটিউবার অ্যানি অরুণ এই বিশেষ রীতির কথা টুইটারে প্রকাশ করেন। অদ্ভুত এ বিয়ের পাত্র হলেন চান্দাপ্পা আর পাত্রী শোভা। 

মৃত ব্যক্তিদের বিয়ে হলেও আচার-অনুষ্ঠানে কিন্তু কোনো রকম কমতি ছিল না। বিয়ের আগে পাত্রীর বাড়ি গিয়ে পছন্দ করা হয়। পাত্রী যদি বয়সে বড় হয়, সে ক্ষেত্রে সেই বাড়িতে আর বিয়ে দেওয়া হয় না। এর পর বাগ্দানের জন্য দুই পরিবার একে অপরের বাড়িতে যায়। বিয়ের আগে বর-কনেকে আশীর্বাদ করা হয় সেখানে। 

বিয়ের দিন পাত্র-পাত্রীকে বস্ত্রদানও করা হয়। পাত্রীকে সাজার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়। মৃত ব্যক্তির বিয়ে হচ্ছে বলে পরিবেশ কিন্তু মোটেই দুঃখের থাকে না। পরিবারের লোকেরা বেশ সাজগোজ করেন। বিয়ে শেষ হওয়ার পর খাবার-দাবারের আয়োজন করা হয়। তবে অবিবাহিত এবং শিশুরা এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে না।

ট্যাগ: ভারত
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬