কলেজের ইউনিফর্ম পরে ছাত্র-ছাত্রীর চুম্বন! ভিডিও ধারণকারী আটক

২২ জুলাই ২০২২, ০৬:০৩ PM

© প্রতীকী ছবি

কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় একে অপরকে চুম্বন করেছিলেন ছাত্র-ছাত্রী। সেই  ভিডিও ভাইরাল হতেই বিতর্কে জড়াল কর্নাটকের এক নামী কলেজ।

জানা গেছে, একটি আবাসনে সহপাঠীরা মিলে চুম্বনের প্রতিযোগিতা করছিলেন। সে সময়ই কলেজের ইউনিফর্ম পরা এক ছাত্র ও ছাত্রী পরস্পরকে চুম্বন করেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অন্য এক শিক্ষার্থী। এই  ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সূত্রের খবর, যে শিক্ষার্থী ওই  ভিডিও বানিয়েছিলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শহরের পুলিশ কমিশনার এন শশী কুমার জানিয়েছেন, ছ’মাস আগে একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। এক সপ্তাহ আগে এক শিক্ষার্থী ওই  ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করেন। তার পরই সেটি ভাইরাল হয়ে যায়।

যদিও এই ঘটনা নিয়ে শিক্ষার্থী অভিভাবক বা কলেজ কর্তৃপক্ষ কেউই অভিযোগ দায়ের করেননি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৫ অক্টোবর ২০২৬
সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬
সেতু থেকে লাফিয়ে বাড়িতে আশ্রয় নেন যুবদল কর্মী কাওসার, সেখান…
  • ২৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬