করতে হয় না ক্লাস, শুধু টাকা দিলেই মেলে পছন্দমতো ডিগ্রি

২১ মে ২০২২, ০৫:৫১ PM
ডিগ্রি বিক্রি করছে বিশ্ববিদ্যালয়

ডিগ্রি বিক্রি করছে বিশ্ববিদ্যালয় © প্রতীকি ছবি

এমন এক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে টাকা দিলেই কেনা যায় ডিগ্রি। শুধু নিজের পছন্দমতো ডিগ্রিটি কিনতে দিতে হবে চড়া দাম, পড়াশোনার নেই কোনো বালাই, করতে হবে না ক্লাসও। গত ৪ বছর ধরে শিক্ষা নিয়ে এমনই ব্যবসার ফাঁদ পেতেছে এক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি ভারতের ভোপালের সর্বপল্লী রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়ের। গত বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাবেক উপাচার্যকে আটক করেছে পুলিশ।

ভোপালের এই বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে পুলিশ বলেন, ২০১৭ সাল থেকে ডিগ্রির এই ব্যবসা চলছে বিশ্ববিদ্যালয়টিতে। ইতোমধ্যে ১০১ জনকে ডিগ্রি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এতোদিন বিএসসি, এমবিএ, বিটেক, স্নাতকোত্তর ডিগ্রি বিক্রি করেছে ওই বিশ্ববিদ্যালয়টি।

পুলিশ আরও জানিয়েছে, ১০১ জনের মধ্যে ভুয়া ডিগ্রি পাওয়া ৪৪ জনকে চিহ্নিত করে তাদের সনদপত্র ফেরত নেয়া হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

সর্বপল্লী রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়ের আটককৃত সাবেক উপাচার্য হলেন ড. এসএস কুশয়াল এবং বর্তমান উপাচার্য ড. এম প্রশান্ত পিল্লাই। এনারা ছাড়াও আরো ৭ জনকে আটক করেছে পুলিশ। এনারা ডিগ্রি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950