মা হতে আদালতে স্ত্রী, প্যারোলে মুক্তি পেলেন স্বামী

১৬ এপ্রিল ২০২২, ০৯:২৪ AM
মাতৃত্ব

মাতৃত্ব © সংগৃহীত

মা হতে চান স্ত্রী। কিন্তু স্বামী জেলে বন্দি রয়েছেন। যাবজ্জীবন সাজা খাটছেন। এ অবস্থায় মাতৃত্বের অধিকার চেয়ে জোধপুর হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ভারতে। খবর আনন্দবাজার। 

জানা যায়, একটি খুনের মামলায় নন্দলাল (৩৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন রাজস্থানের ভিলওয়াড়া আদালত। বেশ কয়েক বছর ধরে তিনি জেল খাটছেন। সম্প্রতি তার স্ত্রী রেখা জোধপুর হাইকোর্টে স্বামীর মুক্তি চেয়ে আবেদন করেন। আবেদনে রেখা জানান, তিনি মা হতে চান। কিন্তু তার স্বামী জেলে থাকায় সেটি সম্ভব হচ্ছে না।

জোধপুর হাইকোর্টের বিচারপতি সন্দীপ মেহতা বলেন, সন্তানধারণ ‍একজন মহিলার প্রাথমিক অধিকার। তাই রেখার দাবিও যথাযথ। আদালতের পর্যবেক্ষণ, নন্দলাল জেলে থাকার কারণে তার স্ত্রীর জীবনে প্রভাব পড়ছে। কিন্তু রেখা কোনও দোষ করেননি। ফলে আদালতের কাছে তার দাবির মান্যতা রয়েছে।

আরও পড়ুন: ফেসবুকে চাকরি পেলেন খুবি শিক্ষার্থী সালেহীন

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, নন্দলাল জেলে থাকায় তার স্ত্রীর জীবনে এর বিরূপ প্রভাব পড়ছে। আর যেহেতু তার স্ত্রী কোনো অপরাধ করেনি, তাই আদালতের কাছে তার দাবির যৌক্তিকতা রয়েছে।

উচ্চ আদালত জানিয়েছেন, ১৫ দিনের জন্য ওই নারীর স্বামীকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। আর এই সময়ের মধ্যে গর্ভধারণের সুযোগ পাবেন ওই দম্পতি।

প্যারোলে মুক্তির রায় নিয়ে আদালত জানান, বংশ বিস্তার ও সংরক্ষণ ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় দর্শনের মধ্যে পড়ে। আইন সেটিকে আমলে নিয়েছে। প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আদালত হিন্দু শাস্ত্র, বিশেষত ঋগ্বেদ, ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের প্রসঙ্গ টেনেছেন।

ট্যাগ: ভারত
১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
ফিলিপাইন যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী-নার্সিং ডিজি-প…
  • ১৮ জুলাই ২০২৬
জাপানি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের…
  • ১৮ জুলাই ২০২৬
রাজনৈতিক বিবেচনায় কাউকে বঞ্চিত করা মানবতার ওপর আঘাত: রিজভী 
  • ১৮ জুলাই ২০২৬
দ্রুত সেবা, বিমান টিকেট-হোটেল বুকিংয়ে ছাড়সহ প্রবাসী কার্ডে …
  • ১৮ জুলাই ২০২৬
ঢাকা কলেজে আর্জেন্টাইন সমর্থকদের গরু ভোজ কাল
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence