সময়মতো ফুল না ফোটায় মালিদের কারাদণ্ড

১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৮ AM
সময়মতো ফুল না ফোটায় মালিদের কারাদণ্ড

সময়মতো ফুল না ফোটায় মালিদের কারাদণ্ড © সংগৃহীত ছবি

সময়মতো ফুল না ফোটায় এবার বাগানের মালিদের কারাদণ্ড দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মদিন। ইচ্ছে ছিল বাবার জন্মদিন উপলক্ষে খুব ঘটা করে ফুল দিয়ে সাজাবেন বাবার মূর্তি। কিন্তু তার সেই আশা পণ্ড করে দিলেন মালিরা। আর তাতেই খুব রেগে গেলেন উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্ট।

জানা যায়, গাছে সময়মতো ফুল ফোটতে না পারায় গ্রিন হাউসের ম্যানেজার হান এবং তার সব মালিকে ৬ মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম। কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই ফুলের নামকরণ করা হয় কিমজংগিলিয়াস। বিশেষ প্রজাতির এই ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে কুয়ায় পড়ে নিহত ১৩

সংবাদ সংস্থা ডেইলি এনকের প্রতিবেদন অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মবার্ষিকী। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম।

ফুল নিয়ে ডাক পড়ে গ্রিন হাউসের ম্যানেজার হানের। তিনি হাজির হয়েছিলেন ঠিকই। কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কারণ, সময়মতো গাছে ওই ফুট ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং ফুল হাতের কাছে না পেয়ে রেগে হয়ে ওঠেন কিম।

 

 সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬