নাগরিকদের শান্ত থাকার আহ্বান ইউক্রেন সরকারের

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২১ PM
ইউক্রেন সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়া

ইউক্রেন সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়া © সংগৃহীত ছবি

যেকোনো মুহূর্তে রাশিয়া হামলা চালাতে পারে-যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার মধ্যে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার। শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানোর পাশাপাশি হামলার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে শান্ত থাকা খুব জরুরি। প্রয়োজন দেশের ভেতরে একতা তৈরি এবং অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়ায় এমন কাজ এড়িয়ে চলা।’

আরও পড়ুন: ঢাবির হল চলে ছাত্রলীগের ‘সংবিধানে’

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ ইতোমধ্যে সারা বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে।যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া।

ইউক্রেনে হামলা চালালে তার ফল খুব ‘ভয়াবহ' হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যেকোনো সময় হামলা হতে পারে-যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য জনগণের মনোবল নষ্ট করছে এবং দেশটির অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি ইউক্রেনের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তা প্রতিহত করতে প্রস্তুত আছে।

সূত্র: ডয়চে ভেলে।

ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬