সুন্দরবন বাঁচাতে স্কুল পড়ুয়াদের সাইকেল মিছিল

০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬ AM
সাইকেল মিছিলে স্কুল পড়ুয়ারা

সাইকেল মিছিলে স্কুল পড়ুয়ারা © সংগৃহিত

স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহোৎসবে শামিল হয়ে সুন্দরবন বাঁচানোর অঙ্গীকার করেছে ভারতের 'শের' নামে বন্যপ্রাণপ্রেমী সংগঠন। তাই বৃহস্পতিবার মোল্লাখালি এলাকার কালিদাসপুরে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে এক অভিনব ‘সাইকেল র‌্যালি’ আয়োজিত হয়।

শের-এক কর্ণধার ও রাজ্য বন্যপ্রাণ উপদেষ্টা পর্ষদের সদস্য জয়দীপ কুণ্ডু জানিয়েছেন, অমৃত মহোৎসব কর্মসূচির অংশ হিসাবেই ভারতের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের সহায়তার তাঁদের এই উদ্যোগ। সহযোগিতা করেছে কালীদাস জেএফএমসি। রাজ্য সরকারের কন্যাশ্রী কর্মসূচিতে পাওয়া সাইকেল নিয়ে এলাকায় স্কুলছাত্রীরা কোভিড প্রোটোকল অনুসরণ করে র‌্যালিতে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি।

সাইকেল যাত্রার সূচনা করেন সুন্দরবন বাঘ প্রকল্পের সহকারি ফিল্ড ডিরেক্টর পার্থপ্রতীম ত্রিপাঠী। কালিদাসপুর জেএফএমসি এলাকার স্কুল ভবনে সাইকেল মিছিল শেষ হওয়ার পর একটি সংক্ষিপ্ত শিল্প-প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বসিরহাট রেঞ্জের বনকর্মীদের সঙ্গে হাজির ছিলেন রেঞ্জ অফিসার মৃত্যুঞ্জয় বিশ্বাস।

ট্যাগ: ভারত
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950