ফুটপাতে গাড়ি তুলে দিলো নবম শ্রেণির শিক্ষার্থী, নিহত ৪

৩১ জানুয়ারি ২০২২, ০৪:১৯ PM
ফুটপাতে গাড়ি তুলে দিলো নবম শ্রেণির শিক্ষার্থী

ফুটপাতে গাড়ি তুলে দিলো নবম শ্রেণির শিক্ষার্থী © সংগৃহীত ছবি

ফুটপাতে ঘুমন্ত কয়েকজন ব্যক্তির ওপর গাড়ি তুলে দিয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় এক কিশোরী ও তিন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যেল করিমনগর জেলায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (৩০ জানুয়ারি) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটেছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যেল করিমনগর জেলায় একটি ফুটপাতে ঘুমন্ত ব্যক্তিদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটে। ওই গাড়িতে তিনজন আরোহী ছিল বলে জানা গেছে। তাদের সবার বয়স ১৯ বছরের কম।

আরও পড়ুন: দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা  

খবরে বলা হয়, গাড়িটি চালাচ্ছিল ৯ম শ্রেণির এক শিক্ষার্থী। চোখ কচলাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। এরপরই ফুটপাতে উঠে যায় গাড়িটি। এতে ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন নারী ও ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, নিহত নারীদের বয়স ২৭ থেকে ৩২ বছরের মধ্যে। এছাড়া ১৪ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। এ ঘটনায় আহত আরও দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: ১৩ জনকে নিয়োগ দেবে ডুয়েট

করিমনগরের পুলিশ কমিশনার ভি সত্যনারায়ণ বলেছেন, এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সত্যনারায়ণ।

পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরে, শিক্ষামন্ত্রীর বক্তব…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950