ফের তসলিমাকে মৃত ঘোষণা

২০ জানুয়ারি ২০২২, ০৭:০৯ PM
তসলিমার ভেরিফাইড একাউন্ট

তসলিমার ভেরিফাইড একাউন্ট © ফাইল ছবি

আবার বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে মৃত ঘোষণা করলো ফেসবুক কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলের পর থেকে তার ভেরিফাইড একাউন্টি ‘রিমেম্বারিং’ দেখা যাচ্ছে।

এর আগে গত মঙ্গবার (১৮ জানুয়ারি) মৃত্যু বিষয়ক ভাবনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করার ২৪ ঘণ্টা মধ্যেই ফেসবুক ওই লেখিককে মৃত ঘোষণা করেছিল। পরে তিনি ফেসবুক কর্তৃপক্ষকে তার আইডিটি ফেরত দেয়ার জন্য অনুরোধ করলে তিনি আইডিটি ফেরত পান।

বৃহস্পতিবার বিকেলের পর থেকে ফের তার আইডিটি ‘রিমেম্বারিং’ দেখা যাচ্ছে

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় অনিয়ম তদন্তে ইউজিসি, শিক্ষক সমিতির ‘না’

সাধারণত কোনো ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেয় ফেসবুক।

মৃত্যু বিষয়ক ভাবনা নিয়ে তসলিমা নাসরিন লিখেছিলেন, ‘আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। প্রচার হোক যে আমি আমার মরণোত্তর দেহ দান করেছি হাসপাতালে, বিজ্ঞান গবেষণার কাজে। কিছু অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচুক। কারও চোখ আলো পাক। প্রচার হোক, কিছু মানুষও যেন প্রেরণা পায় মরণোত্তর দেহ দানে।’

‘অনেকে কবর হোক চান, পুড়ে যাক চান, কেউ কেউ চান তাঁদের শরীর পোড়া ছাই প্রিয় কোনও জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ আশা করেন তাঁদের দেহ মমি করে রাখা হোক। কেউ আবার বরফে ডুবিয়ে রাখতে চান, যদি ভবিষ্যতে প্রাণ দেওয়ার পদ্ধতি আবিষ্কার হয়!’

আরও পড়ুন: বিনা মূল্যে অধ্যয়ন করুন পোল্যান্ডের ভিসটুলা বিশ্ববিদ্যালয়ে

তিনি আরও লিখেছেন, ‘অসুখ বিসুখে আমি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওপর নির্ভর করি এবং জীবনের শেষদিন পর্যন্ত করবো। কোনও প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, ঠিক যেমন বিশ্বাস নেই কোনও কুসংস্কারে। জীবনের একটি মুহূর্তেরও মূল্য অনেক। তাই কোনও মুহূর্তই হেলায় হারাতে চাই না। মরার পর আমরা কিন্তু কোথাও যাই না। পরকাল বলে কিছু নেই। পূনর্জন্ম বলে কিছু নেই। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। আমার জীবন আমি সারাজীবন অর্থপূর্ণ করতে চেয়েছি। মৃত্যুটাও চাই অর্থপূর্ণ হোক।’

ভূমিকম্পে চাপা পড়া বারদুয়ারী মসজিদ, স্বপ্নের সূত্রে খুঁজে প…
  • ২০ মার্চ ২০২৬
নবীজী (সা.) ও সাহাবাদের জীবনে ঈদ: আনন্দ, ইবাদত ও মানবিকতার …
  • ২০ মার্চ ২০২৬
ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
  • ২০ মার্চ ২০২৬
ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য ঈদগাহ
  • ২০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ২৩ মার্চ
  • ২০ মার্চ ২০২৬
ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের গ্রামের বাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence