পাবজি খেলতে খেলতে রাস্তা পার, প্রাণ গেল দুই স্কুলছাত্রের

২২ নভেম্বর ২০২১, ০৮:৫৪ AM

© প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশে পাবজি খেলতে খেলতে রাস্তা পার হওয়ার সময় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২১ নভেম্বর) এনডিটিভির খবরে বলা হয়েছে, ট্রেনের রাস্তা পার হওয়ার সময় পাবজি খেলায় মত্ত ছিল স্কুলছাত্র কপিল (১৮) ও রাহুল (১৬)। তারা উভয় দশম শ্রেণির ছাত্র ছিল।

খবরে বলা হয়, কপিল ও রাহুল সকালে হাঁটতে বের হয়েছিল। কিন্তু ট্রেনের রাস্তা দিয়ে চলাকালে তারা দুইজনই মোবাইলে পাবজি খেলছিল। ফলে দু’জনই ট্রেনে কাটা পড়ে।

মথুরা শহরের যমুনা পার পুলিশ স্টেশন জানায়, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে। একটি মোবাইল ভেঙে চুরমার হয়ে যায় আর অন্যটিতে পাবজি গেম চালু ছিল।

 

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানাল বিপিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মামলার এজাহারে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে যেসব অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রী হোস্টেল কক্ষে মিলল ২০ হাজার পিস ইয়াবা, আটক ছাত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইরানের নতুন অস্ত্র বিশ্বকে তাক লাগিয়ে দেবে: আইআরজিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ১৪ শিক্ষা প্রতিষ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬