হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষার অনুরোধ জানিয়ে মোদিকে চিঠি

১৪ অক্টোবর ২০২১, ০৬:৫৫ PM
পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় প্রধান ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় প্রধান ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী © সংগৃহীত

বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষার অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধীদলীয় প্রধান ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মোদির কাছে লেখা এক চিঠিতে শুভেন্দু অধিকারী বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে।

বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করে পূজা মণ্ডপ এবং মন্দিরে আক্রমণ চালিয়ে ভাঙচুর করছে উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, এসব কারণে বাংলাদেশের হিন্দুদের জন্য এবারের দুর্গা পূজার আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এসব ঘটনার পর বাংলাদেশের হিন্দুদের যেসব আত্মীয়স্বজন পশ্চিমবঙ্গে থাকেন তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

তারা বাংলাদেশের আত্মীয়দের নিরাপত্তা দেয়ার ব্যাপারে টেলিফোন করে সমর্থন জানাচ্ছেন বলেও দাবি করে এই বিজেপি নেতা চিঠিতে আরও লিখেছেন, বাংলাদেশের হিন্দুরা প্রায়শই উগ্রপন্থী হামলার শিকার হন।

এদিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে দুর্গা পূজার সময় ও মন্দিরে হামলার ঘটনার ছবি ও ভিডিও পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীরা ব্যাপকভাবে শেয়ার করছে।

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ড. সুকান্ত মজুমদার টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা হিন্দুদের উপর হামলা এবং প্রতিমার ভাঙচুর একটি নিন্দনীয় বিষয়, যার আমি তীব্র নিন্দা জানাই। সেখানে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া।’

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬