স্কুলের পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে করোনা

১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

এবার স্কুলের পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে মহামারী করোনাভাইরাস। ভারতের পশ্চিমবঙ্গে চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণির পাঠক্রমে এই করোনা বিষয়ক নানা তথ্য যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, একাদশ শ্রেণির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অধ্যায়ে এই অংশটি যুক্ত হয়েছে। করোনা ভাইরাসের চরিত্র কী রকম, করোনাভাইরাস কীভাবে সংক্রমিত হয়- এসব তথ্য উল্লেখ করা হয়েছে এই পাঠক্রমে।

চলতি শিক্ষাবর্ষে শুধু উচ্চ মাধ্যমিকে করোনা পাঠ্যবইয়ে সংযুক্ত করা হলেও, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠক্রমেও করোনা ভাইরাস সংক্রান্ত বিস্তারিত তথ্য সংযুক্ত করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

খবর: আজকাল

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬