বিনোদন দুনিয়া ছেড়ে মুফতি আনাসকে বিয়ে করলেন সানা খান

২২ নভেম্বর ২০২০, ১০:০৭ AM
সানা খান

সানা খান © সংবাদ প্রতিদিনি

সম্প্রতি বিনোদন জগতকে বিদায় জানিয়েছিলেন। এবার নতুন জীবনে পা রাখলেন বিগ বস–৬ খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান। প্রায়ই চুপিসারেই সেরে ফেললেন বিয়ে। বর গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই সানাকে কনে এবং মুফতিকে বরের বেশে দেখা যায়। দু’‌জনে মিলে কেকও কাটেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, একাধিক হিন্দি ছবি এবং টেলিভিশনের শোতে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেওয়া সানা কয়েকদিন আগেই বিনোদন জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। টুইট করে জানিয়েছিলেন সে কথা। তবে কেউই হয়তো ঘুণাক্ষরেও বিয়ের বিষয়টি টের পাননি। আর তাই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখা যায়, সাদা কুর্তা–পাজামা পরা মুফতির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা। ধবধবে সাদা গাউনে দুর্দান্ত দেখতে লাগছিল তাঁকে। এরপর দেখা যায়, দু’‌জনে মিলে কেকও কাটেন। তাতে আবার লেখা, ‘‌নিকাহ মুবারক।’‌ এরপরই তাতে কমেন্টের বন্যা বয়ে যায়। ভক্তরা দু’‌জনকেই শুভেচ্ছা জানান। কেউ কেউ আবার তাঁর এহেন সিদ্ধান্তে অবাক হয়েছেন। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি।

‘‌ওয়াজা তুম হো’‌, ‘‌জয় হো’‌–র মতো সিনেমায় অভিনয় করেছেন সানা। এছাড়াও একাধিক শো‌তেও কাজ করেছেন। এ বছরের ফেব্রুয়ারিতেই বয়ফ্রেন্ডের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর বেশ কিছুদিন অবসাদেও ভুগেছিলেন অভিনেত্রী। তারপর বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন। আর এবার সরাসরি বিয়ে!‌

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9