নিজের ঘড়ি ফেলে দিয়ে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক নুসরাত ফারিয়ার

৩১ অক্টোবর ২০২০, ০২:৫৩ PM
অভিনেত্রী নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া © ফাইল ফটো

ফ্রান্সে সম্প্রতি বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.)’কে নিয়ে দেশটির পত্রিকায় ব্যাঙ্গচিত্র প্রকাশ ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মন্তব্যের প্রতিবাদে উত্তাল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সের পণ্য বয়কটেও প্রতিবাদ জানাচ্ছে সারা বিশ্বে। সেই ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশও। বিশ্বের অনেক মুসলিম তারকারাও ফরাসি পণ্য বর্জন করে অন্যদেরকেও উৎসাহিত করছেন।

এদিকে এবার ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেই সঙ্গে জানালেন তিনি ফরাসি ব্রান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন,‘আমি আমার (ফরাসি ব্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।’ এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন ফারিয়া। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাজার হাজার ফলোয়ার। অনেকে আবার সে পোস্টে 'হা হা' রিয়্যাক্টও দিয়েছেন।

অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত আছেন ‘পাতালঘর’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে। পাশাপাশি ৭ নভেম্বর থেকে ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে তার।

 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬