আমেরিকাতেও টিকটক নিষিদ্ধ ঘোষণা ট্রাম্পের

০১ আগস্ট ২০২০, ০৩:০৩ PM

© ফাইল ফটো

চীনকে জবাব দিতে অবশেষে ভারতের পথেই হাঁটল আমেরিকা। জনপ্রিয় এই চীনা অ্যাপ টিকটক আমেরিকায় নিষিদ্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। ভারতের মতো আমেরিকাতেও সমান জনপ্রিয় চীনা ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। কিন্তু তা নিয়ে দীর্ঘ দিন ধরেই আপত্তি তুলছে মার্কিন প্রশাসন এবং রাজনীতিবিদদের একাংশ।

তাদের অভিযোগ, অ্যাপটিকে সামনে রেখে আসলে আমেরিকার ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে বেইজিং। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে টিকটক। এই আবহেই অবশ্য আমেরিকায় টিকটকের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন ফেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, ‘‘আমরা আমেরিকায় টিকটক নিষিদ্ধ করতে চলেছি।’’

মনে করা হচ্ছিল, আমেরিকা টিকটককে নিষিদ্ধ না করে তাকে তার মূল চীনা সংস্থা বাইটড্যান্স থেকে আলাদা হয়ে যাওয়ার প্রস্তাব দিতে পারে। কিন্তু শুক্রবার তা খারিজ করে দিয়েছেন ট্রাম্প। এসময় মার্কিন প্রেসিডেন্ট এটাও বলেন, টিকটকের মতো সংস্থাকে নিষিদ্ধ করতে তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য গঠিত কমিটির বৈঠকের পর পরই ট্রাম্পের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নজরদারির অভিযোগ নিয়ে টিকটক-এর সিইও এবং বাইটড্যান্সের সিওও কেভিন মায়ের আগেই জানিয়ে দিয়েছেন, ‘‘আমরা রাজনৈতিক নই, আমরা রাজনৈতিক বিজ্ঞাপন নিই না এবং আমাদের কোনও রাজনৈতিক অ্যাজেন্ডাও নেই। আমাদের একমাত্র উদ্দেশ্য প্রাণবন্ত রাখা এবং থাকা, যাতে সকলে জীবন উপভোগ করতে পারেন।’’

জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬