সড়ক দুর্ঘটনায় ‘মিস পাকিস্তান’ নিহত

১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৩ PM
জানিব নাভিদ

জানিব নাভিদ © সংগৃহীত

নিউইয়র্কের ম্যারিল্যান্ডের এক রাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ জানিব নাভিদ (৩১)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, নিউইয়র্কের রাস্তায় যখন তিনি মোড় ঘুরছিলেন সেই সময়ই বেসামাল হয়ে যায় গাড়ি। ধাক্কা লাগে রাস্তার পাশের ডিভাইডারে। যখন তাকে গাড়ি থেকে বের করে আনা হয়, ততক্ষণে দেহে প্রাণ নেই।

পুলিশ জানিয়েছে, গাড়িতে তিনি একাই ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অ্যালকোহল এই দুর্ঘটনার কারণ না।

লাহোরের বাসিন্দাজানিব নাভিদ। ২০১২ সালে তিনি মিস পাকিস্তান ওয়ার্ল্ডও হয়েছিলেন। ২০১২ সালে মিস পাকিস্তান ওয়ার্ল্ড হয়েছিলেন। তার রূপের ছটায় কাঁপত সোশ্যাল মিডিয়া। কিন্তু, মর্মান্তিকভাবে মৃত্যু হল তার।

উল্লেখ্য, ১ ডিসেম্বর (রোববার) রাতে এই দুর্ঘটনা ঘটে। এতেই মারা যান তিনি। কিন্তু প্রাথমিকভাবে জানিভ নাভিদের মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়। দাফন করার পর তার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসে।

সূত্র: দ্য ডন

এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬