মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

২০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫ PM

© সংগৃহীত

ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বব্যাপী দুদলের রয়েছে ভক্ত সমর্থক। দুই দলের দ্বৈরথ দেখার অপেক্ষায় মুখিয়ে থাকেন তাদের সমর্থকেরা। সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে এবার। সুপার ক্লাসিকোর হিসেবে পরিচিত ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।

আগামী ১৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদে গড়াবে কাঙ্ক্ষিত ম্যাচটি। সবশেষ দুদল মুখোমুখি হয় এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে। ঘরের মাঠে তাতে আর্জেন্টাইনদের ২-০ গোলে হারিয়ে বিদায় করে দেন ব্রাজিলিয়ানরা।

১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। ওই ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। এ দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে ১১১টি ম্যাচে মাঠে নেমেছে দুদল। ৪৬টিতে জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জয় পেয়েছে ৩৯টিতে। বাকি ২৬ ম্যাচ ড্র হয়েছে।

ট্যাগ: ফুটবল
দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬