ভারতের মেয়ে ঘরে তুলল পাকিস্তান!

২১ আগস্ট ২০১৯, ১২:২৬ PM

© সংগৃহীত

পাকিস্তানের তারকা পেস বোলার হাসান আলী ভারতের জামই হয়েছেন। দুবাইয়ে সোমবার এ ক্রিকেটার  ভারতীয় তরুণী সামিয়া আরজুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে পাকিস্থানের আরেক ক্রিকেটারও ভারতীয় জামাই হয়েছিলেন। বিয়ে করেছিলেন টেনিস তারকা সানিয়া মির্জাকে।

ভারতীয় তরুণী সামিয়ার বাড়ি ভারতের হরিয়ানার চাঁদনী গ্রামে। গুরগাঁও থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর দুবাইতে গত তিন বছর ধরে এমিরেটস এয়ারলাইনসে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন সামিয়া। মেয়ের বিয়ের ব্যাপারে সামিয়ার বাবা লিয়াকত আলী সংবাদমাধ্যমকে বলেন, পাত্র ভারতীয় হোক বা পাকিস্তানি- মেয়ে কাকে বিয়ে করছে সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়; সবচেয়ে বড় কথা মেয়ে খুশি।

অন্যদিকে হাসান আলীর করা টুইটে ভারতীয় মেয়েকে বিবাহ করায় অভিনন্দন জানিয়েছেন শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। তিনি লেখেন, অভিনন্দন হাসান আলী। তোমাদের দুজনের জীবন হাসিখুশি ও আনন্দে ভরে উঠুক। এবার আপনাকে আমাদের সঙ্গে আরও বেশি সৌহার্দ দেখাতে হবে।

 

 

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬