লাল রঙে সেজেছে লর্ডস

১৬ আগস্ট ২০১৯, ০৮:২০ PM

© সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশীপের আদলে দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড অষ্ট্রেলিয়ার মর্যাদার লড়াই এ্যাশেজের দ্বিতীয় টেস্ট চলছে লর্ডসে। ব্যাট বলের লড়াইকে ছাপিয়ে ক্রিকেটের মক্কা সেজেছে লাল রঙে।

দুদলের চলমান দ্বিতীয় টেস্টের ক্যাপ থেকে শুরু করে জার্সির নাম্বার, সবই করা হয়েছে লাল। এমনকি দর্শকদেরও অনুরোধ করা হয়েছিল যেন সবাই যথাসম্ভব লাল পোশাকে মাঠে আসেন। মূলত ফুসফুস ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই রুথ স্ট্রাউস ফাউন্ডেশন নামক দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগেই এমন আয়োজন করা হয়।

রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ইংলিশ ব্যাটসম্যান এন্ডু স্ট্রাউস৷ ফুসফুস ক্যান্সার রোগে আক্রান্ত স্ত্রীকে হারিয়েছেন গতবছর। এরপর থেকেই এই রোগের সচেতনতায় মাঠে নামে তিনি।

ম্যাচটি গতকাল শুরু হবার কথা থাকলেও বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি প্রথম দিনের খেলা। আজ ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয় ফুসফুস ক্যান্সার সচেতনায়৷ খেলোয়াড়দের ক্যাপ ও জার্সিতে লাল রঙের পাশাপাশি ছিল দাতব্য প্রতিষ্ঠান রুথ ফাউন্ডেশনের নিজস্ব লোগো।

ট্যাগ: ক্রিকেট
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬