ইতিহাসের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইও এখন ইলন মাস্ক, কত পাচ্ছেন?

০৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
ইলন মাস্ক

ইলন মাস্ক © রয়টার্স

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন-ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের ৭৫ শতাংশেরও বেশি তার জন্য প্রস্তাবিত এই বিশাল বেতন কাঠামোর পক্ষে ভোট দেন।

এই অনুমোদনের ফলে বিশ্বের শীর্ষ ধনী মাস্ক আগামী দশ বছরে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের টেসলা শেয়ার পাওয়ার সুযোগ পাচ্ছেন। কর ও অন্যান্য কর্তন শেষে এর প্রকৃত মূল্য দাঁড়াতে পারে প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার। টেসলার পরিচালনা পর্ষদ আগেই সতর্ক করেছিল, এই প্যাকেজ বাতিল হলে মাস্ক কোম্পানি ছাড়তেও পারেন। যদিও অনেক বিনিয়োগকারী এই প্যাকেজকে অতিরিক্ত ব্যয়বহুল বলে সমালোচনা করেছেন।

শেয়ারহোল্ডারদের এই ভোট টেসলার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোট অনুমোদনের পর মাস্ক বলেন, ‘আমরা টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায়ে নয়, বরং এক নতুন যুগের সূচনায় প্রবেশ করছি।’

তিনি জানান, টেসলা এখন স্বয়ংচালিত গাড়ি, যুক্তরাষ্ট্রজুড়ে রোবোট্যাক্সি নেটওয়ার্ক, মানবাকৃতির রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির উন্নয়নে নতুন মাইলফলক অর্জনের পথে এগোচ্ছে। মাস্কের ঘোষণা অনুযায়ী, এপ্রিল থেকেই স্টিয়ারিংহীন দুই সিটের ‘সাইবারক্যাব’ রোবোট্যাক্সির উৎপাদন শুরু হবে এবং অচিরেই নতুন প্রজন্মের বৈদ্যুতিক স্পোর্টস কার ‘রোডস্টার’ বাজারে আসবে।

এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির জন্য টেসলাকে বিশাল এক কারখানা গড়ার পরিকল্পনার কথাও জানান মাস্ক। এ ক্ষেত্রে ইন্টেলের সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আগামী দশ বছরে মাস্কের লক্ষ্য—২০ মিলিয়ন গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ মানবাকৃতির রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন। এই লক্ষ্য পূরণে টেসলার বাজারমূল্যকে বর্তমান ১.৫ ট্রিলিয়ন ডলার থেকে ধাপে ধাপে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিটি লক্ষ্য অর্জনের সঙ্গে মাস্ক পাবেন কোম্পানির ১ শতাংশ শেয়ার, অর্থাৎ সব শর্ত পূরণ হলে তিনি টেসলার মোট ১২ শতাংশ শেয়ার অর্জন করবেন—যার আনুমানিক মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

শেয়ারহোল্ডাররা মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ xAI-এ টেসলার বিনিয়োগের পক্ষেও সম্মতি জানিয়েছেন। [সূত্র: রয়টার্স]

বেরোবিতে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি
  • ২১ মে ২০২৬
ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে মেসির মায়ামি
  • ২১ মে ২০২৬
কুষ্টিয়া কর অঞ্চলে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২২, আবেদন ৩ জু…
  • ২১ মে ২০২৬
যশোরে চামড়া সংরক্ষণে বরাদ্দ ১৬৫ টন লবণ
  • ২১ মে ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা থেকে লিখিত বাদ দেওয়ার প্রস্তাব
  • ২১ মে ২০২৬
সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে মিলবে যেসব উপকার
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081