ভারতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ৮

০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ AM
যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ

যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ © সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়রামনগর স্টেশনের কাছের এই দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ১৪ জন আহত হয়েছেন।

সংঘর্ষের পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখছে। 

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগন্যালিং ত্রুটি বা মানবিক ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9