তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

২৫ অক্টোবর ২০২৫, ১১:২৬ AM
তুরস্ক উপকূল

তুরস্ক উপকূল © সংগৃহীত

তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। ঘটনাটি তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে সংঘটিত হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের দপ্তর।  খবর রয়টার্সের।

মুগলা গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন।

স্থানীয় সময় রাত ১টার কিছু পর ওই ব্যক্তি জানান, মোট ১৮ জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে পানি ঢুকে তা ডুবে যায়।

তল্লাশি অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন, যিনি বোডরুম উপকূলের সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। এছাড়া সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গভর্নরের দপ্তর জানায়, নিখোঁজদের উদ্ধারে চারটি কোস্টগার্ড নৌকা, একটি বিশেষ ডাইভিং টিম এবং একটি হেলিকপ্টার অংশ নিয়েছে। 

তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যমতে, ২০১৯ সালে দেশটিতে অনিয়মিত অভিবাসী আটক হওয়ার সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৫৫ হাজার, যার বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক। চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত তুরস্কে ১ লাখ ২২ হাজারের বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে।

 

 

 

 

বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬