গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি

০২ অক্টোবর ২০২৫, ১২:০৪ AM
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি © সংগৃহীত

ইসরাইলি নৌবাহিনী এক ঘণ্টার মধ্যেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ডজনখানেক নৌকা আটকাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা তাদের জাহাজগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাতে আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি সামরিক জাহাজগুলো প্রায় ১০ মাইল দূরত্ব পর্যন্ত চলে এসেছে। ফলে পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক।

এর আগে ফ্লোটিলা আয়োজকরা জানান, দ্রুতগতিতে ছুটে আসা ইসরাইলি দুটি যুদ্ধজাহাজ বহরের দুটি জাহাজ—আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যায়। জাহাজে থাকা আয়োজক থিয়াগো আভিলা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যোগাযোগ ব্যবস্থায় এ অচলাবস্থা তৈরি হয়েছে ইসরাইলি বাহিনীর ‘সাইবার হামলায়’।

৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage