লন্ডনে সাইবার হামলা, ১৮ নার্সারি স্কুলের ৮ হাজার শিশুর তথ্য চুরি

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সাইবার হামলা চালিয়ে ১৮টি নার্সারি স্কুলের ৮ হাজারের বেশি শিশুর ব্যক্তিগত তথ্য চুরি করেছে ‘রেডিয়েন্ট’ নামের হ্যাকার গ্রুপ। হামলার দায় স্বীকার করে তারা নিজেদের ডার্ক ওয়েব পোর্টালে তথ্য প্রকাশ করেছে।

প্রাথমিক প্রমাণ হিসেবে ১০ জন শিশুর নাম, ছবি, ঠিকানা এবং পরিবার বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে। হ্যাকাররা জানিয়েছেন, পরবর্তী ধাপে আরও ৩০ শিশু এবং ১০০ কর্মীর ব্যক্তিগত তথ্য ফাঁস করা হবে।

চুরি হওয়া তথ্যগুলো যুক্তরাজ্যভিত্তিক নার্সারি ও ডে কেয়ার সেন্টার প্রদানকারী প্রতিষ্ঠান কিডো ইন্টারন্যাশনাল-এর। রয়টার্স জানিয়েছে, কিডোর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কর্মকর্তা মন্তব্য করেননি। তবে হ্যাকাররা গোপন মেসেজিং অ্যাপের মাধ্যমে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে তারা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশ করেছিল।

রয়টার্সকে হ্যাকাররা আরও জানিয়েছেন, প্রতিষ্ঠানটি যদি তাদের অর্থের দাবি পূরণ না করে, তবে ধাপে ধাপে সকল তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করা হবে। যদিও দাবি করা অর্থের পরিমাণ প্রকাশ হয়নি। হ্যাকাররা দাবি করেছে তারা রাশিয়ার নাগরিক।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। “তদন্ত এখন জিজ্ঞাসাবাদ পর্যায়ে আছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি,” বলা হয়েছে পুলিশের বিবৃতিতে।

চলতি বছর লন্ডনে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে, প্রায় সব ক্ষেত্রেই হামলার পর অর্থ দাবি করেছে হ্যাকাররা। ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের কর্মকর্তা জোনাথন এলিসন মন্তব্য করেছেন, “সাইবার অপরাধীরা অর্থের সুযোগ দেখলেই হামলা চালায়। শিশুদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত জঘন্য।” [সূত্র: রয়টার্স]

সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ মে ২০২৬
মার্কিন সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্তে যা বলছে জার্ম…
  • ০৩ মে ২০২৬
কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, এক মাসের মধ্যে পূর্…
  • ০৩ মে ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ৯ দিনের ছুটি ঘোষণা আমি…
  • ০৩ মে ২০২৬
রাবিপ্রবিতে ‘ক্যাম্পাস কানেক্ট-দ্য ডেইলি ক্যাম্পাস’-এর আহ্ব…
  • ০৩ মে ২০২৬
চবিতে সিনিয়রকে কাঁচি দিয়ে জখমের অভিযোগ জুনিয়র শিক্ষার্থীর ব…
  • ০৩ মে ২০২৬