উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

উত্তর কোরিয়া ও মিয়ানমারের অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ নেটওয়ার্কে জড়িত দুই রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং তাদের পাঁচ কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়েছে। এই বাণিজ্য মূলত মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত কোমিড (কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন) এর মাধ্যমে পরিচালিত হয়।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে রয়্যাল শুন লেই কোম্পানি, এর পরিচালক অউং কো কো উ, দুই কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং। কোমিডের এ কর্মকর্তারা অস্ত্রের অর্ডার নেওয়া থেকে চালান পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সামলাতেন এবং বিক্রয়ের অর্থ সরাসরি উত্তর কোরিয়ার সরকার ও গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির কাছে পৌঁছে দিতেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার এ গোয়েন্দা সংস্থার ওপর এর আগেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, ‘উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি।’

নিষেধাজ্ঞা নিয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্স উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। [সূত্র: রয়টার্স]

ইংল্যান্ডের পেনাল্টি বাতিল
  • ১২ জুলাই ২০২৬
বেলিংহ্যামের দ্বিতীয় গোলে এগিয়ে ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ
  • ১২ জুলাই ২০২৬
অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
হলান্ডের ফাউলের কারণে হলো না গোল
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন কীর্তি বেলিংহ্যামের
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence