সৌদিতে ফেনীর প্রবাসী যুবককে অপহরণ, ভিডিও দেখিয়ে মুক্তিপণ দাবি

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ AM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ AM
আবদুস সালাম ভূঁইয়া সজীব

আবদুস সালাম ভূঁইয়া সজীব © সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের সন্তান আবদুস সালাম ভূঁইয়া সজীবকে (২৮) অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। 

অপহৃত সজীব উপজেলা চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে চক্রটি সজীবকে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। পরেরদিন সকালে তার পরিবারের সদস্যদের কাছে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ইতোমধ্যে তাকে উদ্ধারের জন্য তার কর্মরত কোম্পানির পক্ষ থেকে সৌদি আরবের পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

এর আগে ‎চলতি বছরে ৪ জুলাই দেশে এসে বিয়ে করেন প্রবাসী সজীব। দুই মাস ছুটি শেষে গত ৭ সেপ্টেম্বর আবারও সৌদি আরবের রিয়াদে নিজ কর্মস্থলে ফেরেন তিনি।‎

ভুক্তভোগী সজীবের মা জরিফা খাতুন বলেন, অপহরণকারীরা ভিডিও কল দিয়ে আমার ছেলেকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে দেখান। তাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। ৫ লাখ টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমার ছেলেকে সুস্থভাবে ফেরত চাই।

‎সাইদুল ইসলাম সুমন নামে রিয়াদের এক প্রবাসী বলেন, সজীবকে উদ্ধারের জন্য রিয়াদের পুলিশ কাজ করছে। এ ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অপহৃত প্রবাসীর বাবা থানায় এসে ঘটনাটি বিস্তারিত জানিয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ট্যাগ: সৌদি আরব
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬