সাগরে চোখ রাঙাচ্ছে ‘নান্দো’, রূপ নিতে পারে সুপার টাইফুনে

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ PM
সামুদ্রিক ঝড় ‘নান্দো’

সামুদ্রিক ঝড় ‘নান্দো’ © সংগৃহীত

ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘নান্দো’ টাইফুনে রূপ নিয়েছে। সামুদ্রিক এ ঝড়টি সোমবার (২২ সেপ্টেম্বর) সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে জানিয়েছে ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো।

ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) এই শঙ্কায় জরুরি নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

দুর্যোগের সময় জনগণের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং জীবন রক্ষা করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট মার্কোস নির্দেশে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

টাইফুন আঘাত হানার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের প্রতি কিছু নিয়মও জারি করেছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।  এই আশ্রয়কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষ এবং যারা নৌকা চালাতে পারেন না তাদের জন্য ব্যবহার করা হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘নান্দো’ সোমবারের মধ্যে সুপার টাইফুনে পরিণত হতে পারে এবং বাতাঁনেস-বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুর এবং কাগায়ানের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।

ট্যাগ: টাইফুন
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9