কর্মস্থলে হেনস্তা, আত্মহত্যার পর ক্ষতিপূরণ ৯০ কোটি টাকা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওতে কর্মস্থলে হেনস্তার শিকার হয়ে আত্মহত্যা করা এক তরুণীর মামলায় আদালত দিয়েছেন নজিরবিহীন রায়। প্রসাধনী প্রতিষ্ঠান ডি-আপ-এ কর্মরত সাতোমি নামের ওই কর্মী দীর্ঘদিন বসের মানসিক নির্যাতন, অপমান ও কাজের চাপ সহ্য করতে না পেরে ২০২৩ সালে আত্মহত্যা করেন।

ঘটনাটির তদন্ত শেষে সম্প্রতি আদালত ডি-আপ কোম্পানিকে সাতোমির পরিবারকে প্রায় ৯০ কোটি টাকা (জাপানি ইয়েনে প্রায় ১ বিলিয়ন) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মিতসুরু সাকাই-কে পদচ্যুত করার আদেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কায়রো জাদুঘর থেকে গায়েব ফেরাউনের সোনার ব্রেসলেট

জাপানে 'কারোশি' (কর্মস্থলের অতিরিক্ত চাপজনিত মৃত্যু বা আত্মহত্যা) বহুদিন ধরে একটি সামাজিক সংকট। বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং জাপানের কর্পোরেট সংস্কৃতিতে পরিবর্তনের বার্তা বহন করছে।

ঘটনার পর প্রতিষ্ঠান ডি-আপ এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে কর্মপরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950