মিসরের জাদুঘর থেকে ফারাওদের আমলের তিন হাজার বছর পুরোনো ব্রেসলেট উধাও

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ AM
ডানে উধাও হওয়া সোনা ব্রেসলেট

ডানে উধাও হওয়া সোনা ব্রেসলেট © সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর জাদুঘর থেকে তিন হাজার বছর পুরোনো একটি সোনার ব্রেসলেট উধাও হয়ে গেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয়।

ব্রেসলেটটি সোনার গোলাকৃততির। এটি গোলাকার নীলকান্ত মণির মতো দেখতে পুঁতি দিয়ে সাজানো। ব্রেসলেটটি মিসরের ২১তম রাজবংশের ফারাও আমেনেমোপের আমলের। তিনি ১০৭০ থেকে ৯৪৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিসরের ফারাও বা রাজা ছিলেন।

মিসরের মন্ত্রণালয় গত মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, ব্রেসলেটটি শেষ কবে দেখা গিয়েছিল, তা তারা নির্দিষ্ট করে বলতে পারেনি।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলেছে, অক্টোবরের শেষে রোমে অনুষ্ঠিতব্য ‘ট্রেজারস অফ দ্য ফারাওস (ফারাওদের গুপ্তধন)’ প্রদর্শনীর আগে জিনিসপত্রের তালিকা যাচাই করার সময় সম্প্রতি এর অনুপস্থিতি ধরা পড়ে।

ট্যাগ: ফারাও
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬