শ্রীলংকায় হোটেলে হামলায় উগ্রবাদী হাশিম নিহত

২৬ এপ্রিল ২০১৯, ০২:৪৪ PM

© সংগৃহীত

শ্রীলংকায় ইস্টার সানডে’র ভয়াবহ বোমা হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী এক জঙ্গি ওইদিন রাজধানী কলম্বোর একটি হোটেলে হামলার সময় নিহত হয়েছে। ইস্টার সানডে’র ভয়াবহ বোমা হামলার ঘটনায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এ খবর নিশ্চিত করেন। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা স্থানীয় একটি জঙ্গি সংগঠনের নেতা জহরান হাশিমের কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলো আমাকে জানিয়েছে যে শানগ্রি-লা হোটেলে হামলা চলাকালে জহরান হাশিম নিহত হয়েছে।’

ইসলামিক স্টেট গ্রুপ শ্রীলংকায় বোমা হামলার দায় স্বীকার করার পর ওয়েবসাইটে তাদের দেয়া এক ভিডিও ফুটেজে হাশিমকে দেখা যায়।ফুটেজটি হামলার আগে না পরে তা নিশ্চিত নয়। কিন্তু হামলার পর তাৎক্ষণিকভাবে তার অবস্থানের ব্যাপারে কিছু জানা যায়নি।

শানগ্রি-লা হোটেলে হামলায় হাশিমের কি ধরণের ভূমিকা ছিল সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিরিসেনা কিছু বলতে পারেননি। গত রোববার শ্রীলংকার যে ছয়টি স্থানে বোমা হামলা চালানো হয় সেসব হামলার অন্যতম ছিল শানগ্রি-লা হোটেলে হামলা। এসব হামলায় ২৫০ জনের বেশি লোক প্রাণ হারায়।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬