চলে গেলেন ‘পিছে তো দেখো’ খ্যাত তারকার ভাই

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ PM
আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ

আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ © সংগৃহীত

পাকিস্তানের ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে উমরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।’ ভাই আহমাদ শাহর ‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় তাদের পুরো পরিবার। এরপর থেকে উমরও আলোচনায় আসতে থাকে।

রমজান মাসের ট্রান্সমিশন এবং গেম শোতে বড় ভাই আহমাদ শাহর সঙ্গে টেলিভিশনে উপস্থিতির মাধ্যমে পরিচিতি লাভ করে উমর শাহ। পরিবার এই মৃত্যুকে তাদের দ্বিতীয় বিয়োগান্তক ঘটনা হিসেবে উল্লেখ করে। এর আগে তাদের মেয়ে আয়েশাও মারা যায়। পরিবার উমরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত এবং অন্য তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করেন।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬