বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের মুক্তবাণিজ্যের আহ্বান গুনথারের

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ PM
গুনথার ফেলিংগার

গুনথার ফেলিংগার © সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ফেলিংগার। শুক্রবার (৫ সেপ্টম্বর) বিকালে  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করে নিজের এই মতামত তুলে ধরেন গুনথার।

তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে। এতে লাভবান হবে দু দেশই। ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও ওই পোস্টে মন্তব্য করেন তিনি। যেকোনো মূল্যে ভারতকে ‘সাবেক ভারত’ করার বিষয়ে কঠোর অবস্থানে গুনথার।

এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে এবং পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন ন্যাটোর প্রভাবশালী এই নেতা। তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে আলোচনা ও সমালোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারেই তলানিতে তখন ন্যাটোর গুরুত্বপূর্ণ এই নেতার এমন অবস্থান ভারতকে আরো বিব্রতকর অবস্থায় ফেলেছে।

‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬
নদী বাঁচাতে শুধু খনন নয়, চাই সমন্বিত পরিকল্পনা
  • ২৪ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬