সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, নিহত হাজারের বেশি

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ PM
সুদানে ভয়াবহ ভূমিধস

সুদানে ভয়াবহ ভূমিধস © সংগৃহীত

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পুরো একটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন ছাড়া গ্রামের আর কেউই বেঁচে নেই বলে জানা গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩১ আগস্ট ভারী বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে। দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা গ্রুপটির প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানায়, গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নারী, পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

এ অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে ক্ষতিগ্রস্ত। গৃহযুদ্ধ থেকে বাঁচতে অনেকে মাররা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু দুর্গম ওই এলাকায় খাবার ও ওষুধের ঘাটতি থাকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।

দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এবার প্রাণ বাঁচাতে পালিয়ে আসা সেই মানুষগুলোই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন। [সূত্র: সিএনএন]

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬