ইসরায়েলি সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় চার কর্মীকে চাকরিচ্যুত করল মাইক্রোসফট

২৯ আগস্ট ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩৩ AM
মাইক্রোসফট

মাইক্রোসফট © সংগৃহীত

দখলদার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগে মাইক্রোসফটের ভেতরে তীব্র সমালোচনা চলছে। গাজায় ইসরায়েলের গণহত্যার ঘটনায় অনেক কর্মী প্রতিবাদ জানালেও তাদের মধ্যে চারজনকে চাকরিচ্যুত করেছে কোম্পানিটি।

শুক্রবার (২৯ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরার দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মীরা মাইক্রোসফটের অফিসে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এর মধ্যে দুজন সরাসরি কোম্পানির প্রেসিডেন্টের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রতিবাদী সংগঠন ‘নো এআই ফর অ্যাপার্থেইড’ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যানা হ্যাটেল ও রিকি ফামেলিকে ভয়েসমেইলের মাধ্যমে বরখাস্তের খবর জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার নিসরিন জারাদাত ও জুলিয়াস শানকেও চাকরি থেকে বাদ দেওয়া হয়।

দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন ও তাদের সেনাদের কোনো সহায়তা না দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে মাইক্রোসফটের অনেক কর্মী আন্দোলন চালিয়ে আসছেন। কেউ কেউ কোম্পানির ভেতরে তাঁবু গেড়ে অবস্থানও নিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই হামলায় প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মাইক্রোসফট—এমন তথ্য কর্মীরাই ফাঁস করেছেন। এমনকি এক কর্মী প্রকাশ্যে কোম্পানির প্রেসিডেন্টকে জেরা করায় চাকরি হারিয়েছিলেন।

মাইক্রোসফটের বিরুদ্ধে যারা কথা বলেছেন বা প্রতিবাদ করেছেন, তাদের সবাইকে একে একে বরখাস্ত করা হয়েছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬