‘বিশ্বের দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই

২১ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও

দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও © সংগৃহীত

‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বুধবার (২০ আগস্ট) ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন বিচারক ক্যাপ্রিও। সেখানে আরও বলা হয়, তিনি তার দয়া, নম্রতা ও মানবকল্যাণে বিশ্বাসের জন্য সর্বজনপ্রিয় ছিলেন। আদালত কক্ষে ও ব্যক্তিজীবনে তার রসবোধ, ব্যক্তিত্ব ও মমতা লাখো মানুষের হৃদয় ছুঁয়েছে।

ইনস্টাগ্রামে তাকে স্মরণ করে বলা হয়, ফ্রাঙ্ক ক্যাপ্রিও কেবল একজন সম্মানিত বিচারকই নন, তিনি ছিলেন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ ও বন্ধু। তার উত্তরাধিকার হিসেবে থেকে যাবে তার কাজ ও মানবিকতার দৃষ্টান্ত।

আরও পড়ুন: শিক্ষকদের বেতন দিতে গড়িমসি করলে প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত

১৯৩৬ সালের ২৩ নভেম্বর রোড আইল্যান্ডের প্রভিডেন্সে জন্ম নেন ক্যাপ্রিও। ১৯৮৫ সালে রোড আইল্যান্ডে পৌর আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান। টেলিভিশন শো কট ইন প্রভিডেন্স–এর মাধ্যমে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। শোটির জন্য এমি অ্যাওয়ার্ডসেও মনোনীত হয়েছিলেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে তার অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে নিজের শারীরিক অবস্থা জানাতেন এবং সুস্থতার জন্য প্রার্থনা চাইতেন। মৃত্যুর আগের দিনও এক ভিডিও বার্তায় সবাইকে তার জন্য দোয়া করতে অনুরোধ করেছিলেন এই ‘দয়ালু বিচারক’।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9