যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে ক্রিমিয়া ও ন্যাটোর আশা ছাড়তে বললেন ট্রাম্প

১৮ আগস্ট ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
ট্রাম্প-জেলেনস্কি

ট্রাম্প-জেলেনস্কি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্রিমিয়া ও ন্যাটোতে যোগদানের আশা ছাড়তে বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন,ভলোদিমির জেলেনস্কি চাইলে রাশিয়ার যুদ্ধ শেষ করতে পারেন, কিন্তু শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন, ২০১৪ সালে মস্কোর দখল করা ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধার করতেও পারবে না ইউক্রেন। (খবর বিবিসি)

এর আগে গতকাল মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধের ইতি টানার দায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর দিয়ে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, জেলেনস্কি চাইলে ‘প্রায় এখনই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন।’ এর আগে ট্রাম্পের বিশেষ দূত জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জন্য ন্যাটো-ধাঁচের শক্তিশালি প্রতিরক্ষা ব্যবস্থার নিশ্চয়তা দিতে সম্মত হয়েছেন। 

ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন, তার সাথে ইইউর গুরুত্বপূর্ণ নেতারা যোগ দিবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে তিনি ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা পেতে পারেন।

ট্রাম্পের এই মন্তব্যগুলো ক্রেমলিনের দাবিকেই প্রতিফলিত করে। ক্রেমলিন ক্রিমিয়ার রাশিয়ার সঙ্গে সংযুক্তির স্বীকৃতি এবং ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার দাবি করেছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিন্দার মুখে পড়ে। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালায়। ট্রাম্পের এই মন্তব্য এই মন্তব্য এমন এক সময়ে এল যার কয়েক ঘণ্টা পরই ওয়াশিংটনে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে, গত ১৫ আগস্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় তিন ঘণ্টা বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তিতে না পৌঁছালেও মার্কিন প্রেসিডেন্ট আলোচনা ‘ফলপ্রসূ’ বলে আখ্যা দিয়েছেন।

পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে ট্রাম্প বলেন, তিনি জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য চুক্তি করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া একটি খুব বড় শক্তি, ইউক্রেন নয়। তারা দুর্দান্ত সৈনিক।’ এর আগে, ২০২৪ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জাতিসংঘে বলেছিলেন, ‘যদি রাশিয়া যুদ্ধ বন্ধ করে, যুদ্ধ শেষ। যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে, ইউক্রেন শেষ।’

ওয়াশিংটনে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কারণ, তাঁর মতে এই অঞ্চল হারানোর ফলে ইউক্রেন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থান থেকে বঞ্চিত হবে এবং মস্কোকে ইউক্রেনে আরও আক্রমণ চালানোর সুযোগ দেবে। বর্তমানে কিয়েভ দোনেৎস্কের প্রায় এক-চতুর্থাংশ নিয়ন্ত্রণে রেখেছে, বাকি অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে।

 

বড় সুখবর পেলেন মেসি
  • ১৭ জুলাই ২০২৬
সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট…
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে সতর্কতা জারি
  • ১৭ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের ভিসায় বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র, কমল থাকার…
  • ১৭ জুলাই ২০২৬
টিভিতে দেখা যায়নি যে দৃশ্য, তাতেই কি ক্ষেপেছিলেন বেলিংহ্যাম
  • ১৭ জুলাই ২০২৬
মাদক মামলায় আটক ব্যক্তিই হলেন আর্জেন্টিনা-স্পেন ম্যাচের রেফ…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence