ইন্দোনেশিয়াতে ৬ মাত্রার ভূমিকম্প, ব্যাপক হতাহতের আংশঙ্কা

১৭ আগস্ট ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি অঞ্চলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি অঞ্চলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে © সংগৃহীত

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি অঞ্চলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৭ আগস্ট) ভোরে সেখানে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। খবর রয়টার্স

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এ সময় পোসো রিজেন্সিসহ আশপাশের এলাকায় ব্যাপক কম্পন তৈরি হয়। অন্তত ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে এ অঞ্চলে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়। গৃহহীন হয় হাজার হাজার মানুষ।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬