অস্ট্রেলিয়ায় ভারতীয়দের ছিঁচকে চুরি, গ্রেফতার ১৯

১৭ আগস্ট ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৩:০৮ PM
অপারেশন সুপারনোভা

অপারেশন সুপারনোভা © সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুপারমার্কেট থেকে বিপুল পরিমাণ গুঁড়াদুধ, ওষুধ, ভিটামিন, প্রসাধনী ও টয়লেট্রিজ চুরির অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের চুরি করা পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৯ কোটি টাকারও বেশি। খবর এবিসি নিউজ

"অপারেশন সুপারনোভা" নামে পরিচিত এই তদন্তে আন্তর্জাতিক ছাত্রদের জড়িত একটি অভিযোগিত সিন্ডিকেটকে লক্ষ্য করে  অভিযান চালানো হয়েছিল, যাদের বেশিরভাগই অস্থায়ী, ছাত্র বা ব্রিজিং ভিসায় ভারত থেকে এসেছে বলে পুলিশ জানিয়েছে। অভিযান পরিচালনা করেছে বক্স হিল ডিভিশনাল রেসপন্স ইউনিট। এতে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স সহযোগিতা করেছে।

পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত চোররা গত পাঁচ মাসে শিশুর ফর্মুলা, ওষুধ, ভিটামিন, ত্বকের যত্নের পণ্য, বৈদ্যুতিক টুথব্রাশ এবং প্রসাধন সামগ্রী চুরি করে করে ‘রিসিভারদের’ হাতে তুলে দিত। পরে এসব পণ্য আবার বাজারে বিক্রি হতো।

আটকদের মধ্যে তিনজন যুবক (২০-এর ঘরে বয়স) প্রত্যেকে এক লাখ ডলারেরও বেশি মূল্যের জিনিস চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা করা হয়েছে এবং আদালতে হাজির না হওয়া পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে।

অস্ট্রেলীয় পুলিশ জানায়, খুচরা চুরি এখন ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অপরাধগুলোর একটি। গত এক বছরে এ ধরনের ৪১ হাজার ২৭০টি অপরাধ রেকর্ড হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9