বিধ্বস্ত গাজাবাসীর মেডিকেল ভিসাও স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৭ আগস্ট ২০২৫, ০১:২৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
বিধ্বস্ত গাজাবাসী

বিধ্বস্ত গাজাবাসী © সংগৃহীত

ইসরাইলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য মেডিকেল ভিসাসহ সব ধরনের ভিসা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি 

এক এক্সবার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে, তা আমরা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান করা স্থগিত থাকবে।’

প্যালেস্টাইন শিশু ত্রাণ তহবিল এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত গাজা থেকে আহত এবং গুরুতর অসুস্থ শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আনার আমাদের ক্ষমতার উপর এক বিধ্বংসী এবং অপরিবর্তনীয় প্রভাব ফেলবে। সংস্থাটি তাদের বিদেশে চিকিৎসা কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালে গাজা থেকে ১৬৯ জন শিশুকে সরিয়ে নিয়েছে, তাদের চিকিৎসার জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে।

কয়েক দিন আগে মার্কিন অলাভজনক সংস্থা ‘হিল’-এর সহায়তায় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়, গাজায় ইসরাইলি অভিযানে গুরুতর আহত ৩ ফিলিস্তিনি শিশু এবং তার পরিবারের সদস্যদের। ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন কট্টর ডানপন্থি রাজনৈতিক কর্মী লরা লুমের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লরা লুমের এক্সে পোস্ট করা সেই বার্তায় বলেন, ‘কীভাবে ইসলামিক অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ করতে দেওয়া যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাচ্ছে?’

পোস্টটি দেওয়ার পর সেটির কমেন্ট সেকশনে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির অনেক নেতা-কর্মী-সমর্থক লরা লুমেরকে সমর্থন এবং ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে মন্তব্য করা শুরু করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান স্থগিতের বিষয়টি নিশ্চিত করে এক্সবার্তা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9