এবার মালয়েশিয়ায় এক কারখানা থেকেই ৩০৬ বাংলাদেশি আটক

০৬ আগস্ট ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।

তার মতে, আটকদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, পরিদর্শনের ফলাফলে দেখা গেছে, সংঘটিত অপরাধগুলোর মধ্যে রয়েছে পারমিট সেক্টরের অপব্যবহার, অননুমোদিত স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।

ইমিগ্রেশন বিভাগ ছাড়াও সমন্বিত এ অভিযানে অংশ নিয়েছে জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি)।

আরও তদন্তের জন্য আটকদেরকে ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর তাদের নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9