সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সিদ্ধান্ত নেবে পর্তুগাল

৩১ জুলাই ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো © সংগৃহীত

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় জানিয়েছে, তার সরকার আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের বৈঠকের সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এদিকে গতকাল বুধবার গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে একযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

এর আগে গত মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য। ওই দিন এক জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইসরায়েল যদি গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬