গাজার কিছু এলাকায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

২৭ জুলাই ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:৪৭ AM
গাজার কিছু এলাকায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

গাজার কিছু এলাকায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের © সংগৃহীত

গাজার কিছু এলাকায় ১০ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। রবিবার (২৭ জুলাই) থেকে স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা ‘মানবিক কারণে’ গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহরের কিছু এলাকায় ‘কৌশলগত বিরতি’ চলবে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রবিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল একদিনই তারা কমপক্ষে ৭১ জনকে হত্যা করেছে, যার মধ্যে ৪২ জন ছিল সাহায্য নিতে আসা সাধারণ মানুষ।

ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫৯,৭৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ১,৪৪,৪৭৭ জন আহত হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ অপহৃত হয়।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬