শিশুর কামড়ে মারা গেলো বিষাক্ত কোবরা!

২৭ জুলাই ২০২৫, ০৯:০০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০২:১৬ PM
শিশু গোবিন্দ কুমার

শিশু গোবিন্দ কুমার © সংগৃহীত

ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে বিষাক্ত কোবরা সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী এমন দাবি করেছেন বলে শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এ অদ্ভুত ঘটনা ঘটেছে রাজ্যটির পশ্চিম চাম্পারান বিভাগে। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালটির সুপারিনটেনডেন্ট দুবাকান্ত মিশ্রা বলেছেন, গোবিন্দ কুমার নামে শিশুটিকে গতকাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এ হাসপাতালে রেফার করে। তার পরিবারের সদস্যরা তাকে সাপের পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এরপর তাকে গ্রামের পাশের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

তিনি আরও বলেছেন, তার পরিবারের সদস্যরা দাবি করেছেন শিশুটি সাপটি তাদের বাড়িতে ধরে। সাপটির সঙ্গে তার দাদি তাকে দেখতে পায়। সাপটি মাটিতে মরে পড়ে ছিল। এছাড়া শিশুটিও অজ্ঞান হয়ে যায়।

এই চিকিৎসক জানিয়েছেন শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। যদি তারা তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখতে পান তাহলে সে অনুযায়ী চিকিৎসা শুরু করবেন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage